× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

​সীতাকুণ্ডে ইউএনও ও এসি ল্যান্ডের সঙ্গে প্রেসক্লাব প্রতিনিধিদের সাথে মতবিনিময়

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি ।

১৮ জুন ২০২৫, ১৫:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফখরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম হেদায়েত ও এম সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, তথ্যের স্বচ্ছতা ও সঠিক সংবাদ পরিবেশন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
ইউএনও ফখরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে।”
তিনি প্রশাসনের পক্ষ থেকে তথ্য ও সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সাংবাদিকরাও প্রশাসনের উদ্যোগসমূহে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.