× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।

১৮ জুন ২০২৫, ১৫:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে জহির শেখ (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত আসামি জহিরকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ। 


মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। এর আগে গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে।

অভিযুক্ত জহির শেখ উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া মধ্যপাড়া গ্রামের টুলু শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জহির শেখ নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে ওই বিধবা নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। 

এরপর স্থানীয় লোকজন ঘটনাটি জানলে সালিশ ও মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে পরবর্তীতে ভুক্তভোগী ওই বিধবা নারী মঙ্গলবার রাতে  লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। তবে এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বিধবা নারী থানায় জহির শেখ নামে একজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.