× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নুসরাত ইয়াসমিন তিশার ব্যাংক হিসাব জব্দ; নুসরাত ইমরোজ তিশার নয়

ডেস্ক রিপোর্ট

২৩ জুন ২০২৫, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর ফাঁকির অভিযোগে দেশের শোবিজ অঙ্গনের কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে। কর অঞ্চল–১২-এর অধীনে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, নির্ধারিত সময়ে আয়কর পরিশোধ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর বকেয়া শোধ হয়ে গেলে তাঁদের ব্যাংক হিসাব আবার সচল হবে।

এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নাম ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা নিয়ে অভিনেত্রী নিজেও বিব্রত হয়েছেন। প্রকৃতপক্ষে, উপ-কর কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নাম রয়েছে, যাঁর বাসার ঠিকানাও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে কোনোভাবেই মিলে না।

এই নামের মিলের কারণে ডিজিটালসহ কিছু গণমাধ্যমে অসাবধানতাবশত অনিচ্ছাকৃত ভুল তথ্য পরিবেশিত হয়েছে, যা সংশ্লিষ্ট তারকার মানহানির আশঙ্কা তৈরি করে।

পরিশেষে, নুসরাত ইমরোজ তিশা কর ফাঁকির তালিকায় নেই। তাঁর কোনো ব্যাংক হিসাব এনবিআর কর্তৃক জব্দ করা হয়নি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সকল গণমাধ্যম ও পাঠকদের বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.