× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপ্রধান বনাঞ্চল সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

উবাসিং মারমা,রুমা প্রতিনিধি।

২৩ জুন ২০২৫, ১৮:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

রুমা উপজেলার পালিকাপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো অপ্রধান বনাঞ্চল বা পাড়ার বন (Village Common Forest) সংরক্ষণ, প্রচলিত আইন ও বিধিমালা এবং বন্যপ্রাণী সম্পর্কে একটি সচেতনতামূলক সভা।

এই সভার আয়োজন করে পলি রেঞ্জ, পার্বত্য  পাল্পউড প্রটেকশন বিভাগ, বান্দরবান।

স্থানীয় ৩৫৬ নম্বর পলিকাপাড়া মৌজা এলাকায় অনুষ্ঠিত সভায় পাড়ার বন সংরক্ষণে জনসম্পৃক্ততা, প্রচলিত আইন, বনজ সম্পদের সঠিক ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলি রেঞ্জ কর্মকর্তা অসীম বাড়ি।

তিনি তার বক্তব্যে বলেন, “অপ্রধান বনাঞ্চল আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বন রক্ষায় গ্রামের মানুষদের সচেতন ও সক্রিয় হওয়া দরকার।” তিনি আরও জানান, পাড়ার বন ব্যবস্থাপনায় কমিউনিটির ঐতিহ্য ও জ্ঞান অত্যন্ত মূল্যবান।

সভায় বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক এবং গ্রামের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক সভার ধারাবাহিকতা বজায় থাকবে যাতে গ্রামীণ জনগোষ্ঠী বন রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.