× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আখাউড়ায় ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থেকেও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

মেহেদী রহমান মোল্লা,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

২৬ জুন ২০২৫, ১৪:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে পৌরশহরের সড়কবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শাহাদাত হোসেন পৌর এলাকার মসজিদপাড়ার বাসিন্দা এবং আখাউড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। 

খোঁজ নিয়ে জানা যায়, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনের পক্ষে স্বরব ছিল নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা। ৫ই আগষ্ট পরবর্তী সময়ে আখাউড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মন্দির পাহাড়াসহ বিভিন্ন কর্মকান্ডেও কাজ করেছে শাহাদাত হোসেন। 

আখাউড়া থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, গ্রেপ্তার শাহাদাত বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.