× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় ৫'শ কৃষক পেল বিনামূল্যে দেশীয় জাতের নারকেলের চারা

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ।

২৬ জুন ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

লোহাগড়ায় ৫'শ কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে এসব নারকেলের চারা বিতরণ করা হয়। 

এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এ প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ। এ সময় নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য,  ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বিনামূল্যে ৫'শ কৃষককে ৫টি করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে 
৯'শ দেশীয় জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.