× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২৮ জুন ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা ওলামা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ শামসুল আলম সরকার। 

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক,  সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার,  বাইতুল মাল সেক্রেটারি মোঃ জামিনুল ইসলাম, আব্দুল্লাহ  জাহাঙ্গীর  প্রমুখ।  

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মীর আব্দুর রহিম। 

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের গাইবান্ধা সদর উপজেলা শাখার ১২ ইউনিয়নের দায়িত্বশীলরা  অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.