× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে গণধর্ষণ

মোঃএনায়েত হোসেন নোয়াখালী প্রতিনিধি।

৩০ জুন ২০২৫, ১৭:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে মো.সিরাজ উদ্দিনকে (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গতকাল রোববার (২৯ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।তার আগে, একই দিন বিকেলে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ ও র‍্যাব-৭।

গ্রেপ্তার সিরাজ সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ এলাকার নবীর ছেলে।

র‍্যাব জানায়,ভিকটিম ও আসামিরা একে অন্যের প্রতিবেশী। নির্যাতিত নারীর স্বামী দুই বছর আগে মারা যান। এরপর থেকে তিনি তার ছেলে সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ১১ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি সিরাজ ও ওসমান ভিকটিমের  মুখ চেপে ধরে তাকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে দুই হাত গামছা দিয়ে বেঁধে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ঘরে ফিরে মাকে বিষয়টি অবহিত করেন।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু্ আরও বলেন, ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন। জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.