× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার সম্পাদক সোহেল রানার কন্যা জারার কৃতিত্বপূর্ণ ফলাফল

১০ জুলাই ২০২৫, ২৩:১৫ পিএম

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত সোহা জারা এসএসসি-২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে নুসরাত সোহা জারা জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রানার কন্যা।

এবারের পরীক্ষায় সে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং উচ্চতর গণিতে A+ পেয়েছে। শুধুমাত্র সাধারণ গণিতে A গ্রেড অর্জন করলেও সামগ্রিকভাবে তার গড় ফলাফল সর্বোচ্চ—জিপিএ ৫.০০।

মোট ১৩০০ নম্বরের মধ্যে সে ১১৫০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, যা তার একাগ্রতা, পরিশ্রম এবং অধ্যবসায়ের স্পষ্ট প্রমাণ।

এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য নুসরাত সোহা জারার পরিবার সকলের কাছে তার ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.