× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

কামরুল হানান টিটু, রংপুর ব‌্যরো

২০ জুলাই ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক মানিককে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতার মানিক নীলফামারী জেলার ডিমলা থানার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

রোববার (২০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে শনিবার রাতে রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল খালেক মেসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মঞ্জুরুল হক মানিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তদন্তে সন্ধিদ্ধ আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার শহিদুল হক মানিক এর আগে রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের রংপুরের মানিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.