× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কা, আহত ১

ডেস্ক রিপোর্ট।

২৯ জুলাই ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারে একটি বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসের এক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি বলেন, ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারের সঙ্গে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কা লেগেছে। বাসের একজন যাত্রী আহত হয়েছেন। তবে বিআরটিসি বাস কর্তৃপক্ষ ওই যাত্রীর সঙ্গে সমঝোতা করে নেওয়ায় থানায় কোনো অভিযোগ করেননি ওই যাত্রী। বাসটি বর্তমানে বিআরটিসি কর্তৃপক্ষ তাদের হেফাজতে ডিপোতে নিয়ে গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.