× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উল্লাপাড়ায় অভিযানে ছাই হলো লক্ষ টাকার নিষিদ্ধ জালের স্তূপ

মো.শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

৩০ জুলাই ২০২৫, ১৮:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে ঘাটিনা অভয়াশ্রম থেকে সোনতলা অবধি প্রায় আড়াই কিলোমিটার এলাকায় প্রায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ৪০ পিচ ও দশ পিচ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ জুলাই )সকাল সাড়ে নয়টা থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ আদালত পরিচালনা করেন। এসময় তার সাথে উপস্থিত থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান তথ্য নিশ্চিত করে বলেন ভ্রাম্যমাণ আদালতের জব্দ করে পুড়িয়ে ধংস করে দেওয়া জালের আনুমানিক দাম প্রায় দুই লাখ টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.