× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাটিয়ারিতে ৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৪ আগস্ট ২০২৫, ১৩:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ১,২০০ পিস ইয়াবাসহ মো. আয়াস (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইয়াছিন উল্লাহর ছেলে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে টবাকো গেইট খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.