× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে

মাদক ও কিশোর গ‍্যাং প্রতিরোধো সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৫, ১৫:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদক, কিশোরগ্যাং, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবাণতা হ্রাসে  ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব চক্রবর্তী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আইসিটি সম্পাদক গাজী মমিন, ফরিদগঞ্জ সরকারি কলেজের সাবেক সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জামায়াত ইসলামী ফরিদগঞ্জ শাখার সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্মআহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা শাখার আহ্বায়ক হাসান মিয়া, গোয়ালভাওড় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আহমেদ, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল প্রমুখ। সভায় বক্তারা ফরিদগঞ্জে সাম্প্রতিক কালে মাদক, কিশোরগ্যাং, চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় বিশেষ করে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.