× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অর্ধগলিত লাশ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৫, ১৫:০৩ পিএম

ছবি:সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর ৯নং ওয়ার্ডে সালামত উল্লাহর পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।

৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিষয়টি  প্রতিবেদককে জানালে, প্রতিবেদক দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই নুর হোসেন ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তৎক্ষনাত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মৃত নারীকে কয়েকদিন আগে মীরেরহাট বাজার এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে,তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতের কোনো একসময় হয়তো পুকুরে নেমে দুর্ঘটনাবশত ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.