× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি।

১৯ আগস্ট ২০২৫, ১৯:৩০ পিএম

‎জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার (১৯ আগস্ট) শহরের মিজান রোডের শান্তি চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন।

‎জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের মিজান রোড থেকে শুরু হয়ে ট্রাংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.