× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুর আজও ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ, নদীতে পুনঃস্থাপনের উদ্যোগ

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৫, ২০:০৪ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। 


শনিবার (২৩শে আগষ্ট) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় অভিযানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।

অভিযান চলাকালে ৪ নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কফোর্স। পরে উক্ত স্হান হতে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। 

পরে শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। 

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪ নং বাংলা বাজার এলাকায় গত সপ্তাহে  জব্দকৃত সাড়ে নয় হাজার ঘনফুট পাথর ও আজ দুই হাজার ঘনফুট সহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 

তিনি আরো বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলং পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।  পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ২০ হাজার ঘনফুট পাথর সহ ৪ নং বাংলা বাজার এলাকায় আরো সাড়ে এগারো হাজার ঘনফুট জব্দকৃত সহ মোট ত্রিশ হাজার ঘনফুটের অধিক পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.