× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে ওয়াকিটকিসহ ভুয়া ডিজিএফআই আটক

বরিশাল ব্যুরো।

২৩ আগস্ট ২০২৫, ২০:০৯ পিএম

বরিশালে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সাব-ইনেসপেক্টর পরিচয়ে প্রতারণা করা মেহেদী হাসান শাওন নামে এক যুবককে গ্রেফতার করেছে কারারক্ষীরা।

শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে ডেপুটি জেলারকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে এক কারাবন্দীর সাথে সাক্ষাৎ করার অনুরোধ করেন মেহেদী। বিষয়টি ডেপুটি জেলারকে সন্দেহজনক মনে হলে তিনি শাওনের কাছে পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে কারারক্ষীরা তাকে আটক করে।

পরে তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও ওয়াকিটকি উদ্ধার করা হয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায়  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.