× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণ, গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট।

২৪ আগস্ট ২০২৫, ১১:৩০ এএম

ছবি: সংগৃহীত

নাটোর শহরের কানাইখালী এলাকায় ইমরান নামে এক যুবককে প্রাইভেটকারে তুলে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের কানাইখালি এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (২৪ আগস্ট) সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুরর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী।

পুলিশ জানায়, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা নিয়ে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনে আসামিরা। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়িটি শহরের কানাইখালি এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুইজন গ্রেফতার করে। এসময় দুইজন পালিয়ে যায়।

নাটোর সদর থানার ওসি মাহবুরর রহমান ঢাকা মেইলকে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক আরও দুইজনকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। আজ সকালে দুইজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.