× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলনবিলের বুকে কবিতা-সাহিত্য আড্ডা, গুণীজন সম্মাননা

সিংড়া (নাটোর)

২৪ আগস্ট ২০২৫, ১৮:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 চলনবিলের মনোমুগ্ধকর পরিবেশে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, ও স্মৃতিচারণের মাধ্যমে এক ব্যতিক্রমী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন 'অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ'।

এই আয়োজনে একঝাঁক নবীন ও প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। নৌকাযোগে তারা চলনবিলের কুন্দইল, তিশিঘালী, বিলশা, এবং ১০ নম্বর ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এস এম রাজু আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব-এর সঞ্চালনায় আয়োজিত এই সাহিত্য আসরে প্রবীণ কবি আবুল হোসেন, আজাহার আলী, বাকি বিল্লাহ রশিদী, জুলহাজ কায়েম এবং তরুণ কবি সামাউন ও রনজু রাহাত সহ অনেকে স্বরচিত কবিতা পাঠ করেন।

সাহিত্য আড্ডা শেষে পরিষদের পক্ষ থেকে তিন প্রবীণ কবির হাতে গুণীজন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

এই ধরনের ব্যতিক্রমী আয়োজন চলনবিলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.