× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ জন

ত্রিশাল (ময়মনসিংহ)

২৭ আগস্ট ২০২৫, ২০:০৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৮টার সময় উপজেলার সদর ইনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জনৈক লিটনের বাড়ির সামনে উল্টা পথে আসা একটি ট্রাক ও ময়মনসিংহ গামী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালকসহ দুইজন নিহত হয় ।


নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে এবং সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.