× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব গজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

মো. তুহিন ফয়েজ, মতলব

৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন যুবদল কর্তৃক কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৷

শুত্রবার (২৯ আগস্ট ) বিকেলে গজরা ইউনিয়নের কৃসনোপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো: নেয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: শফিকুল ইসলামের পরিচালনায কর্মী সমাবেশের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা মাহবুব আলম এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো: হাফেজ মুন্সি ৷

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গজরা ইউপি বিএনপি‘র সাধারণ সম্পাদক মো: শাহআলম,উপদেস্টা আঃ জলিল মেম্বার,যুবদল নেতা মিনহাজ উদ্দিন,৭নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি মো: আর্শাদ খান, সহসভাপতি  ইলিয়াস দর্জি,যুবদলের সহসভাপতি মো: মজিবুর রহমান,গজরা ইউপি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলামিন মজুমদার, স্বেচ্ছাসেবক দলের নেতা কবির হোসেন, শ্রমিকদল নেতা ফিরোজ আলম,বিএনপি নেতা  আ: রশিদ আলম, যুবদল নেতা আলম প্রধান সহ আরো অনেকে ৷ কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

কর্মী সমাবেশের আলোচনা সভাশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাঘফেরাত ও বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ৷

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুব আলম৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.