× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে হৃদরোগে পুলিশ সদস্য’র মৃত্যু !

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২১ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৪ পিএম

মৌলভীবাজারে পেশাগত দ্বায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আলমগীর হোসেন ভুঁইয়া (৫০) নামে উপপরিদর্শক পদমর্যাদার পুলিশ সদস্য’র মৃত্যু হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল পৌঁনে ৫ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর পুলিশ ক্যাম্পে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন। 

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পুলিশ সদস্য’র মৃত্যু হয়েছে। তিনি জানান, সন্ধ্যায় পুলিশ লাইনস মাঠে তাঁর জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার উত্তর ঘাটচেক ইউনিয়নে।

জানা যায়, আলমগীর হোসেন মৌলভীবাজার পুলিশ লাইনসে কর্মরত থাকলেও তিনি শ্রীমঙ্গল শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস  করেছিলেন। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.