× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দেড় ঘণ্টার পর নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট।

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত।

গাজীপুরে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, হঠাৎ আগুনে তাদের মুদি দোকানের বিভিন্ন ধরনের তেল, চিনি, ডাল, চাল, আলু, পেঁয়াজ-রসুন, ময়দা, আটা, সাবানসহ বিভিন্ন পণ্য পুড়ে গেছে।

তবে কী কারণে এবং কার দোকান থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারেননি তারা।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন জানান, আজ সকাল পৌনে ৬টার দিকে নগরীর চান্দনা চৌরাস্তা মুদিখানা মার্কেটের একটি দোকানের ওপর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। হঠাৎ ধোঁয়ার সঙ্গে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে।

পরে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তিনি আরো জানান, আগুনের তীব্রতা বেড়ে গেলে গাজীপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ২০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.