× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

মো. শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল)

১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৩০)কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর পূর্ব প্রান্তে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় নৌ-পুলিশ আ. বারেককে আটক করে ও জব্দ করে বালু বোঝাই দুটি নৌকা। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রুলিপাড়া গ্রামের মৃত  সিরাজ আকন্দ’র  ছেলে।

ভূঞাপুর নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ফজলুর হক বলেন, রাত ৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যমুনা নদীর চর হতে অবৈধভাবে  বালু  উত্তোলন করা হচ্ছে। পরবর্তীতে  অভিযান পরিচালনা করে আমরা তাকে আটক করি এবং বালু বোঝাই দুটি নৌকা জব্দ করি।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে বালুমহল ও মাটি সংশোধনী আইন ২০২৩ এর ১৫ (১) ধারায় পঞ্চাশ  হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.