× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেব্রুয়ারিতে নির্বাচন, এর কোনো ব্যত্যয় হবে না: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।

১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১ পিএম

ছবি: সংগৃহীত।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বারবার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোন ব্যত্যয় হবে না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন যদি ব্যত্যয় হয় তা হবে জাতির জন্য মহা বিপর্যয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় রাখা বক্তব্যে এসব বলেন প্রেস সচিব। তিনি বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারও সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ।

প্রেস সচিব আরও বলেন, আগামীতে যে ভালো নির্বাচন হবে এর প্রতিফলন হচ্ছে ডাকসু ভোট। দেশে যেকোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.