× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখা থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার)

১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৬ পিএম

মৌলভীবাজার জেলার সাত থানার মধ্যে আগস্ট মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বড়লেখা থানা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ অর্জন করে বড়লেখা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার হাতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার তুলে দেন।

এছাড়া মামলার রহস্য উদ্‌ঘাটন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.