× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আব্দুল্লাহ আল মামুন

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২০ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫) । সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। 

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিস্তারিত আসছে...




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.