× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেজি দরে তরমুজ বিক্রির দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২২, ০১:০০ এএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২২, ০১:০১ এএম

জয়পুরহাটে ১০ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা। ছবি: সংবাদ সারাবেলা

কেজি দরে তরমুজ বিক্রির অপরাধে জয়পুরহাটে ১০ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী।

শনিবার (১৬ এপ্রিল) বিকালে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড় এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। 

ব্যবসায়ীদের মধ্যে  শহিদুল ইসলামের দুই হাজার টাকা, মিজানুর রহমানের চার হাজার টাকা, রিপনের চার হাজার টাকা, গোলাম রাব্বি’র চার হাজার টাকা, সুমন মন্ডলের ছয় হাজার টাকা, মো. হাসানের দুই হাজার টাকা, মো. লাইজু’র দুই হাজার টাকা, বেনজিরুল হকের এক হাজার টাকা, সুদেব বর্মনের এক হাজার টাকা এবং সোহাগ শেখের এক হাজার টাকা জরিমানা করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, যেসব ফল ব্যবসায়ী পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করছিলেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন হাটবাজারেও এমন অভিযান চালানো হবে।

এ সময় র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান মাহমুদ, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.