× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিয়াকৈরে তলিয়ে যাচ্ছে নীচু জমির ধান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২২, ০২:১৩ এএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২২, ০২:১৫ এএম

পানিতে ডুবে গেছে বোরো ধান

গাজীপুরের কালিয়াকৈরের নীচু এলাকার শত শত হেক্টর জমির কাঁচা ও আধা পাকা বোরো ধান পানিতে ডুবে যাচ্ছে। উপজেলার মকশ, কালিয়াদহ, আলোয়া বিল, বগাবাড়ী ও বোয়ালীসহ তুরাগ নদীর আশপাশের বেশিরভাগ বিলে অসময়ে জোয়ারের পানি আসায়  কৃষকরা  ধান কাটা নিয়ে প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, অসময়ে তুরাগ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী নিচু এলাকার কয়েকশ বিঘা জমির কাঁচা ও আধাপাকা ধান ডুবে যাচ্ছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন অসহায়  কৃষকরা। গত এক সপ্তাহে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ বিল ও মকসবিলের আশপাশের নিচু এলাকায় প্রায়  দুই থেকে তিন হাত পানি বৃদ্ধি পেয়েছে।  ফসল রক্ষায় নিজস্ব উদ্যোগে বিলের অভিমুখে কয়েকটি স্থানে বাঁধ নির্মাণের  চেষ্টা করছেন স্থানীয়রা।

স্থানীয়  কৃষক সুশীল চন্দ্র সরকার জানান, তিনি তিন বিঘা জমিতে ধান চাষ করেছিলেন যার বেশিরভাগই পানিতে ডুবে গেছে। এভাবে পানি বৃদ্ধি পেতে  থাকলে ধান কীভাবে গোলায় তুলবেন এ দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারেন না। এ জন্য তিনি কাচা ধানই কেটে ফেলছেন।

কালিয়াকৈর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এবার ১০  হাজার ১৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছে কৃষকরা।  গাজীপুরে তেমন বৃষ্টি না হলেও আশপাশের জেলার বৃষ্টির পানি তুরাগ নদী হয়ে বিলগুলোতে চলে আসছে।  অসময়ে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বিলের কাঁচা ও আধা পাকা বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। 

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.