× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

নাটোর প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১ পিএম

ছবি: সংগৃহীত।

নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদার হোসেন (৩৫) নামে প্রাণ এগ্রো লিমিটেডের কর্মী নিহত হয়েছেন। নিহত দিদারুল নাটোর সদর উপজেলার ছাতনি ইউনিয়নের হারিগাছা গ্রামের মো. খোকার ছেলে। তিনি প্রাণ এগ্রো লিমিটেডের স্টোর শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে একডালা হাট সিংহারদহ এলাকায় প্রাণ এগ্রোর কারখানায় যাচ্ছিলেন দিদার হোসেন। পথে বাইপাস মোড় অতিক্রমের পর সরকারি শিশু পরিবারের সামনে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক দিদার হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা দিদারের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে মর্গে স্থানান্তর করেন।  এ ঘটনায় একডালা এলাকায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে প্রাণ এগ্রোর শ্রমিকরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.