× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০ পিএম

নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। যুবসমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে বিরত রাখতে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও খেলা ফিরিয়ে আনতে উপজেলার জয়পুর ইউনিয়নবাসী এ আয়োজন করেন। 

লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজনে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারানদিয়া রেল স্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌর প্রতিযোগিতায় নড়াইলসহ বিভিন্ন জেলার ১০ টি  ঘোড়া এ প্রতিযোতায় অংশ নেয়।

গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা দেখতে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণির মানুষ উপস্থিত হয় নারান্দিয়া রেলস্টেশন এলাকায়। এসময় রেলস্টেশন এলাকা মানুষের মিলনমেলায় পরিণত হয়। ঘোড়া দৌড় উপলক্ষে রেলস্টেশন এলাকায় দোকানিরা বিভিন্ন খাবার সামগ্রীর পসরা বসিয়েছে।

ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুস্কাকার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.