× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৯ পিএম । আপডেটঃ ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৯ পিএম

ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় নয়ন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

২৯ (সেপ্টেম্বর) সোমবার সকাল ৬টার সময় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদের উত্তর পাশে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ রেললাইনে উত্তর পাশে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের নয়ন নামে এক যুবকের শরীর তিন টুকরো হয়ে যায়।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.