× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে মারামারি, আহত ১

ডেস্ক রিপোর্ট।

০৪ অক্টোবর ২০২৫, ১৮:১২ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর লালবাগের আমলিগোলায় ফ্রি ফারায় গেম খেলা নিয়ে দুই পক্ষের মারামারিতে শহীদ নামের একজন গুরুতর আহত হয়েছেন। পেশায় শহীদ একজন কাঁচামাল বিক্রেতা।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে আমলিগোলা বাজারে ঘটনাটি ঘটে।

লালবাগের আমলিগোলা কলারঘাট ইউসুফ আলীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন শহীদ। তার বাবার নাম মো. আব্দুর রশিদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

আহত অবস্থায় শহীদের (৪০) ছেলে মামুন তাকে রাত ১টা ২০ মিনিটের দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান।

মামুন ও জনৈক মাহমুদউল্লাহর ছেলের মধ্যে ফ্রি ফারায় গেম খেলা নিয়া তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। এ নিয়ে উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে মারামারি ঘটনা ঘটে। এতে শহীদ মিয়া গুরুতর আহত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.