× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রাম আদালতে ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

০৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

বুধবার (৮ অক্টোবর) কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে এসে তিনি এটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের উদ্যোগকে স্বাগত জানান। সেই সঙ্গে ভবিষ্যতে ওই লার্নিং সেন্টার থেকে দক্ষ কর্মচারী তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) রিপতি কুমার বিশ্বাসসহ সব বিচারক উপস্থিত ছিলেন। এর আগে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখ চত্বরে বৃক্ষরোপণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.