× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হংকংকে হারিয়ে ফাইনালে জারিফ

রাজশাহী ব্যুরো

০৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

. আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস

আইটিএফ ওয়ার্ল্ড জুনিয়র টেনিস টুর্নামেন্টের বালক এককের সেমিফাইনালে দাপুটে জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের জারিফ আবরার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে হংকংয়ের শিব মোহনের বিপক্ষে বড় জয় পায় জারিফ।

খেলার শুরু থেকেই আধিপত্য দেখায় জারিফ। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে সরাসরি ২-০ সেটে (৬-৩, ৬-২) জয় তুলে নেয় বাংলাদেশের এই তরুণ তারকা। একই সময়ে ১ নম্বর কোর্টে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে ভারতের নাভ রবি কুটারীকে ২-০ সেটে (৬-২, ৬-২) হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপান।

এদিকে বালিকাদের এককে প্রথম সেমিফাইনালে ১ নম্বর কোর্টে মালদ্বীপের আরা আসাই আজিম চীনের টিয়ানরান ডোংকে উড়িয়ে দেয় ২-০ সেটে (৬-১, ৬-১)। অপর সেমিফাইনালে চীনের জিজি ইয়াং ২-০ (৬-১, ৬-৩) সেটে স্বদেশি হানিউ ওয়াকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে। শুক্রবার বালক ও বালিকা এককের ফাইনাল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.