× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে জামায়াতের মানববন্ধন অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন ও সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান।

জেলা সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এতে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, শ্রমিক নেতা ফারুক আহমেদ ভূঁইয়া আযাদ প্রমুখ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.