× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় বিএনপির নবগঠিত কমিটির সভা

উবাসিং মারমা, রুমা

১৮ অক্টোবর ২০২৫, ১৮:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পাইন্দু ইউনিয়নের খক্ষ্যংঝিরি বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি  ছিলেন বিএনপি রুমা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও পাইন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচিংঅং মারমা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উঃ ইন্দিগা ভিক্ষু, অধ্যক্ষ, তংমকপাড়া বৌদ্ধ বিহার। সভায় সভাপতিত্ব করেন উসাইপ্রু মারমা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি রুমা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা,রুমা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ক্যউসিং মারমা,ঐক্য ফ্রন্টের সভাপতি বাথোয়াইচিং মারমা,

সাধারণ সম্পাদক চসিঅং,বিএনপি নেতা মোহাম্মদ বেলাল উদ্দিন ও পিপলু মারমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উসাইপ্রু মারমা, এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য ফ্রন্টের যুগ্ম সম্পাদক উশৈসিং মারমা। বক্তারা ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.