× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়কের দু’পাশে জঙ্গল পরিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৫, ১৩:৩২ পিএম

ঝালকাঠিতে যুবদলের উদ্যোগে সড়কের দু’পাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে।  নলছিটি উপজেলার পৌর যুবদলের উদ্যোগে আজ রোববার (১৯ অক্টোবর) নলছিটি দপদপিয়া সড়কের বিভিন্ন জায়গায় সড়কের পাশে পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় তারা বলেন, আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটি পৌর যুবদলের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে এবং এই পরিছন্নতা অভিযান চলমান থাকবে। । 

নলছিটি পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির তালুকদার, যুগ্ম আহ্বায়ক সোহাগ মুন্সি, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রাজীব, যুবদল নেতা আসিফ তালুকদার, রাসেল হাওলাদার, কামরুল তালুকদার, ইব্রাহিম হাওলাদার, শামীম মল্লিক, জলিল মল্লিক, ফোরকান গাজী, সৈকত হোসেন, শাকিল, রুবেল, শিপন,পৌর ও ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.