× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

২০ অক্টোবর ২০২৫, ২০:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুরের রায়পুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযানটির নেতৃত্ব দেন বাংলাদেশ সেনা বাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ সাই্যয়িব হাসান। যৌথবাহিনী বলছে, অভিযানের সময় এ ঘটনার সাথে জড়িত মূল আসামি বাদশা গাজি পালিয়ে যায়।

অভিযুক্ত বাদশা গাজি চরকাচিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ গাজীর ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রাইফেল (২২ বোর) ও ছয় রাউন্ড গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়। পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.