× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদক কারবারি গ্রেপ্তার

মো. সুমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

২২ অক্টোবর ২০২৫, ১৩:২৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ এলাকা থেকে এক মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবা, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বুধবার (২২ অক্টোবর) ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্লার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

স্থানীয়রা জানায়, চিহ্নিত মাদক কারবারি ফয়েজ আহমেদ যুবলীগ কর্মী।  দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছে। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধ পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করে। গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র‌্যাব-১১ এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট এবং ৩৬ ইয়াবাসহ ফয়েজকে গ্রেপ্তার করে।  

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথম দুটি মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলা গুলোতে গ্রেপ্তার  দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.