রংপুরের বদরগঞ্জে কঙওঈঅ এর অর্থায়নে, জউজঝ ইঅঘএখঅউঊঝঐ এর বাস্তবায়নে, ঝধাব ঃযব পযরষফৎবহ এর কারিগরি সহায়তায় মাস মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শ্যামপুর সুগার মিলস্ হাইস্কুল, গোপালপুর, বদরগঞ্জে গতকাল বুধবার (২২ অক্টোবর) সধংং সবফরধ পধসঢ়ধরমহ তথা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল দারিদ্রতা নয়, কিশোর কিশোরীদের অসচেতনতাই বাল্যবিবাহের মূল কারণ। বিতর্ক অনুষ্ঠানে বিজয়ী হয় বিপক্ষ দল। শ্রেষ্ঠ বক্তা হন বিপক্ষ দলের শিক্ষার্থী সুমাইয়া স্মৃতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামপুর সুগারমিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. মলিহা খানম, সহকারী কমিশনার (ভূমি),বদরগঞ্জ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ তদন্ত মো. নুরুল আমিন সরকার, একাডেমিক সুপারভাইজার শামীম আরা ইয়াসমিন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক ও অত্র বিদয়ালয়ের প্রধান শিক্ষক মো. সালিউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও জননী প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষক, ছাত্রছাত্রী ও অতিথি বৃন্দ সবাই বাল্যবিয়ে প্রতিরোধের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
এখানে উল্লেখ্য যে, জননী প্রকল্প গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহায়ক প্রকল্প হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কৌশলগত দিকনির্দেশনায় রংপুর ও লালমনিরহাট জেলার সবকয়টি উপজেলায় মা ও নবজাতকের মৃত্যুহার হ্রাসকল্পে সফলতার সাথে কাজ করে আসছে।