× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাছ নিধন

তানোর(রাজশাহী)প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৫, ১২:২৮ পিএম

রাজশাহীর তানোরে সরকারি রাস্তার প্রায় লাখ টাকা মূল্যের কয়েকটি পরিপক্ক মেহগনি গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামের আনারুলের বাড়ি সংলগ্ন এলাকায় এই গাছ কাটার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সরেজমিন তদন্ত পুর্বক আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। 
স্থানীয় বাসিন্দা ও পথচারীগণ বলেন, গাছগুলো সরকারি রাস্তার ধারের ও সরকারি জায়গার। তারা বলেন, বিএমডিএ কর্তৃপক্ষ এসব গাছ রোপণ করেছিল।
এদিকে গাছ কাটা কাজে নিয়োজিত শ্রমিকেরা বলেন, তানোর পৌর এলাকার মুন্নাপাড়া মহল্লার বাসিন্দা রাজমিস্ত্রী সর্দার ময়েজ উদ্দিন তাদের এসব গাছ কাটতে বলেছেন। 
এ বিষয়ে ময়েজ উদ্দিন বলেন, আমেরিকা প্রবাসী ববিন তাকে এসব গাছ কাটতে বলেছে,রাস্তার ধারে হলেও জায়গা তাদের এবং তারা গাছ লাগিয়েছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.