কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক মুন্না।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হোমনা সদর, দুলালপুর বাজার, রামকৃষ্ণপুর বাজার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মুলাকাত ও মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় ওমর ফারুক মুন্না বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ বাস্তবায়নের বিকল্প নেই। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী রাষ্টে পরিণত করতে ৩১ দফা বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি এই এলাকার সন্তান যদি আমি মনোনয়ন পাই তাহলে মরহুম এমকে আনোয়ারের অসম্পূর্ণ কাজ কে সম্পূর্ণ করবো। আমি আপনাদের কাছে দোয়া চাই ও ধানের শীষ প্রতীকে ভোট চাই।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক (মুন্না) নেতৃত্বে হোমনাস্থ বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। কবর জিয়ারত শেষে মরহুম এমকে আনোয়ারের বাসায় একটি সংক্ষিপ্ত আলোচনা করেন।