× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউপিডিএফ সদস্যকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিল জনতা

মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

২৩ অক্টোবর ২০২৫, ২০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় চাঁদা আদায়কালে ইউপিডিএফ সদস্য বাত্যা রাম চাকমাকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ।

বৃহস্প্রতিবার (২৩ অক্টোবর) বিকেলের দিকে এই ঘটনা ঘটে। পরে আটককৃত ব্যক্তিকে গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

জানা যায়, বাত্যা রাম চাকমা এদিন সকালে স্থানীয় ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কচু ক্ষেতের ফসল তোলার সময় তার নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিকালে চাঁদা সংগ্রহের জন্য আসলে খাগড়াবিলের এলাকাবাসী একত্রিত হয়ে তাকে ধরে ফেলেন।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উক্ত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে আসছিলেন। তাকে আটক করতে পেরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, বাত্যা রাম চাকমাকে আটক করার ফলে কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা ও জিওন চাকমা ব্যবসায়ী মো. জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সেনাবাহিনী আটককৃত চাঁদাবাজকে রামগড় থানায় সোপর্দ করেছে। পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি চাঁদা আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও রামগড়ের কালাপানি এলাকার ইউপিডিএফ নেতা এডিসন চাকমা, জিয়ন চাকমা, জয়ন্ত চাকমা এবং রয়েল চাকমার নির্দেশেই তিনি এলাকায় চাঁদাবাজি করতেন বলে পুলিশকে জানিয়েছেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সেনাবাহিনী কর্তৃক আটক কৃত চাঁদাবাজকে থানায় সোর্পদ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.