× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ কাঠ পাচারের সময় কাভার্ডভ্যান আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩২ পিএম

চট্টগ্রাম উত্তর বন বিভাগের অভিযানে সীতাকুণ্ডে অবৈধভাবে কাঠ পাচারের সময় একটি মিনি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ গোলকাঠ জব্দ করা হয়েছে। গত ২৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার সময় কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ এই গোলকাঠ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ঢাকা মেট্রো-ন ১২-৮৫৩১ নম্বরের একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। এ সময় গাড়িটিতে অবৈধভাবে পাচারকৃত গর্জন, গামার ও সেগুন প্রজাতির মোট ৭৭ টুকরা গোলকাঠ (প্রায় ১১০.৫৪ ঘনফুট) পাওয়া যায়।

জব্দকৃত কাঠ ও কাভার্ডভ্যান ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের কোন ছাড় দেওয়া হবেনা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.