× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিএনজি ও ট্রলির সংঘর্ষে নিহত ২

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি ও স্যালো মেশিন চালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া সাজ্জাদের ইট ভাটার সামনে গতকাল শুক্রবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-লিমা বেগম(৪০) ও সবদের আলী(৫০)। নিহত লিমা বড়বাজুনিয়া পাড়া সরকার বাড়ীর পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী ও নিহত সবদের আলী জয়পুরহাট সদরের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই-গোবিন্দগঞ্জ সড়কের বাজুনিয়া পাড়া নামক স্থানে সিএনজি ও স্যালো মেশিন চালিত ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি যাত্রী লিমা ও সবদেরসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লিমা বেগম ও সবদের আলী  মারা যান।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.