আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বিএনপি ও জোটের মনোয়ন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপির) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম ও ঢাকা দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদের মধ্যকার ফেইসবুক আইডিতে ভাইরালন এক ভিডিও বার্তার এখন রামগঞ্জের মানুষের মুখে মুখে। তাদের দু’জনের বক্তব্য নিয়ে রামগঞ্জের সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন আমরা কার কথা বিশ্বাস করব? রামগঞ্জে বিএনপিকে নিয়ে কি হচ্ছে?
উল্লেখ্য যে গত বুধবার (২২ অক্টোবর) রাতে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপির) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সামাজিক মাধ্যম তাঁর ফেইসবুকে এক ভিডিও বার্তা মাধ্যমে জানান, তিনি জোটের পক্ষে বিএনপি সর্বোচ্চ পর্যায় থেকে মনোয়নের গ্রীন সিগনাল পেয়েছেন। এই দাবী করে তিনি বিএনপির দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীকে ধানের শীষের বিজয় কাজ করার আহবান জানান।
অপর দিকে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর (দক্ষিন) বিএনপির যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ ফেইসবুকে আরেকটি ভিডিও বার্তায় শাহাদাত হোসেন সেলিমের মনোয়ন নিয়ে দলীয় গ্রীন সিগনালের দাবীটি সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও দলীয় নেতাকর্মীদেরকে বিভ্রান্তির অপপ্রয়াস দাবী করেন।
হারুনুর রশিদ তাঁর দেওয়া ভিডিও বার্তায় আরো বলেন - বিএনপি যদি কাউকে মনোয়ন বা গ্রীন সিগনাল দেন, তাহলে দলের কেন্দ্রীয় মিডিয়া সেল আছে, দল ইলেট্রিক ও প্রিন্টং মিডিয়ায় প্রেস রিলিজ মাধ্যমে তা প্রকাশ করবেন। শাহাদাত হোসেন সেলিমের দাবী তাঁর ব্যক্তিগত দাবী, তিনি সকল নেতাকর্মী ও সাধারন ভোটারদেরকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।