× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

উবাসিং মারমা, রুমা

২৫ অক্টোবর ২০২৫, ১৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হয়েছেন অস্ত্র আইনের মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরা (৩৮)। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে থানচি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা বান্দরবান জেলার রুমা উপজেলার ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার মানলা ত্রিপুরার পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, যিশুরাং ত্রিপুরার বিরুদ্ধে ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর রুমা থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা (নং ০২/০৫) দায়ের করা হয়।

মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ ও জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল। পরবর্তীতে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারের পর পুলিশ তাকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

রুমা থানার ওসি মো. সোওয়াদি জানান , আসামিকে বান্দরবান জেলা কোর্টের  হাজির করা হয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.