× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এ্যম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২৫, ১৩:০৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের ধাক্কায় দিলীপ কুমার (৩০) নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়েছে। উপজেলার আওলাই ইউনিয়নের ভাড়াহুত নামক স্থানে গত ৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত দিলীপ একই উপজেলার বৃদ্ধিগ্রামের নগেন চন্দ্রের পুত্র ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি এ্যাম্বুলেন্স চাঁনপাড়া থেকে রোগী নিয়ে জয়পুরহাট সদরের দিকে যাবার পথে ভাড়াহুত নামক স্থানে একই দিকে যাওয়া ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রী তরুন কুমার পাল বলেন, বিষয়টি এ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে জানিয়েছে। এ্যাম্বুলেন্স চালক রেন্টু বলেন, আশঙ্কাজনক রোগী নিয়ে দ্রুত যাবার সময় বারবার সাইরেন বাজালেও সে রাস্তা থেকে না সরায় তাকে ওভারটেক করার সময় এ্যাম্বুলেন্সের পিছন দিকে তার ভ্যানে লাগে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মো. নিয়ামুল হক বলেন, সংবাদ পেয়ে হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.